সকল মেনু

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার, ৪ জুলাই ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ওরিয়ন ফার্মার ২৭ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকের বৃহস্পতিবার ১৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ২১ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, সাইফ পাওয়ারটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বেস্ট হোল্ডিংস এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top