সকল মেনু

সোমবার দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ০৮ জুলাই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গোল্ডেন সনের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৯৫ শতাংশ বেড়েছে। আর ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৯৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্লোভাল হেভি কেমিক্যালস লিমিটেড।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইড, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল এবং আফতাব অটো লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top