সকল মেনু

মঙ্গলবার উত্থানে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে মঙ্গলবার, ০৯ জুলাই লেনদেন শেষ হয়েছে। সেই সাথে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ০১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১৯ কোটি ০৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৮৮ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৭ টি কোম্পানির, দর কমেছে ১১১ কোম্পানির। আর ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top