দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। রোববার, ২৮ জুলাই থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে ৪ ঘণ্টা করে লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে তা বেলা ২টা পর্যন্ত চলবে। আপাতত মঙ্গলবার পর্যন্ত এই সূচিতে লেনদেন হবে বাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিন পুঁজিবাজারে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টা লেনদেন হয়েছে।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে। ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
এরই ধারাবাহিকতায় দেশের পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এক্ষেত্রে সকাল ১০টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত সরাসরি লেনদেন হবে পুঁজিবাজারে। আর বেলা ১টা ৫০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।
মঙ্গলবারের পরে যদি ব্যাংকিং সময়সূচিতে কোনো পরিবর্তন আসে, তাহলে তার সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সূচিতেও পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।