সকল মেনু

বৃহস্পতিবার লেনদেন পতনে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে বৃহস্পতিবার, ১৫ আগষ্ট লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬২ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২৬৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৯ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৯৯৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকা। এ দিন লেনদেন হওয়া মোট ৩৯৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ২৭৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩২ টি কোম্পানির বাজারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top