সকল মেনু

সূচকের উত্থানে লেনদেন বৃহস্পতিবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২২ আগস্ট সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ শেয়ার বা ইউনিটের দর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২১৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯০ পয়েন্টে।

আলোচ্য দিনে ডিএসইতে মোট ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। গতদিনের তুলনায় আজ বেড়েছে লেনদেন।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫১টি কোম্পানির, বিপরীতে ২১০ কোম্পানির দর কমেছে। আর ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top