প্রকাশ : আগস্ট ২৪, ২০২৪ , ৯:০০ অপরাহ্ণ
শেয়ার করুন-
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল হয়েছে। প্রায় ১৭ বছর পর তার সব ব্যাংক হিসাব সচল করা হয়। একইসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর হিসাব সচল হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির এই নেতা মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ১৭ বছর পরে তাদের সব ব্যাংক হিসাব গত সোমবার (১৯ আগস্ট) সচল হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছোট ছেলে তাবিথ আউয়ালরও সব হিসাব সচল করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ১ আগস্ট যা বন্ধ হয়েছিল।
আব্দুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা (সিআইসি)। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।
১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল করা হয়।
গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের পাঠানোর প্রেক্ষিতে এসব ব্যাংক হিসবা সচল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ২৪, ২০২৪ , ৯:০০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।