প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৮:৪১ অপরাহ্ণ
শেয়ার করুন-
প্রবাসে কেউ মারা গেলে, দুর্ঘটনায় শারীরিক ক্ষতি বা অঙ্গহানি হলে ক্ষতিপূরণ দেবে সরকার। ক্ষতি বাবদ রেমিট্যান্সের বিপরীতেও ২.৫ শতাংশ প্রণোদনা দেয়ার ঘোষণা আসছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে সার্কুলার জারি করা নির্দেশনায় এ তথ্য জানা গেছে।
সার্কুলারে বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ বৈধ উপায়ে দেশে প্রেরিত অর্থের বিপরীতে বিদ্যমান হারে (২.৫ শতাংশ) রেমিট্যান্স প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে রেমিটকৃত অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণকের ভিত্তিতে নিশ্চিত হতে হবে এবং আহরণের সাথে সাথে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে।
তাদের জন্য সুখের খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক।।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৮:৪১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।