ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকল মূল্যসূচকের পতনে মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ১৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৮১ পয়েন্টে।
এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ২৩৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ০৬৮ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে ৬৩৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৯৫ লাখ টাকা।এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৬টি কোম্পানির, বিপরীতে ১৮২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১৭, ২০২৪ , ৭:৩৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।