জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪০ জন কর কমিশনারকে একসঙ্গে বদলি করা হয়েছে। তাঁদের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এ নিয়ে এনবিআর বুধবার একটি আদেশ জারি করেছে।
যেসব কমিশনারকে বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন: কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে; ঢাকার কর অঞ্চল-১৫–এর কমিশনার আহসান হাবিবকে সিআইসির মহাপরিচালক পদে; কর অঞ্চল-৪–এর কমিশনার লুৎফুল আজীমকে কর অঞ্চল-১–এ; কর অঞ্চল-৭–এর কমিশনার রওনক আফরোজকে বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক পদে; বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুনকে কর অঞ্চল-৬–এর কমিশনার; খুলনা কর পরিদর্শী রেঞ্জের মুন্সী হারুনুর রশীদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে; ঢাকা কর পরিদর্শী রেঞ্জের গণেশ চন্দ্র মন্ডলকে কেন্দ্রীয় জরিপ অঞ্চলে।
নারায়ণগঞ্জের কর পরিদর্শী রেঞ্জের শব্বির আহমেদকে ঢাকার কর অঞ্চল-১৫–এর কমিশনার; ঢাকার কর অঞ্চল-১–এর কমিশনার এ কে এম হাসানুজ্জামানকে ঢাকার কর আপিল অঞ্চল-১–এর কমিশনার; ঢাকা কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সিরাজুল করিমকে ঢাকার কর অঞ্চল-৮–এর কমিশনার করা হয়েছে।
নারায়ণগঞ্জের কর কমিশনার শারমিন ফেরদৌসীকে ঢাকার কর অঞ্চল-১১; ঢাকার কর অঞ্চল-৩–এর কমিশনার কাজী লতিফুর রহমানকে কর অঞ্চল-৯–এ বদলি করা হয়েছে। এ ছাড়া বরিশালের কর কমিশনার সারোয়ার হোসেন চৌধুরীকে খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার; খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার আবুল বাশার আকনকে ঢাকার কর অঞ্চল-২৪ কমিশনার করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১৮, ২০২৪ , ১০:৪০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।