প্রকাশ : সেপ্টেম্বর ১৯, ২০২৪ , ১:০৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
ছেলের ছাগল-কাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসা বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের পারিবারিক মালিকাধীন এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ নিয়ে মেট্রোপলিটন দায়রা জজ আদালতের নির্দেশের ইস্যুতে বুধবার রায় দিয়েছেন হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।
আদালতের নির্দেশে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল থাকবে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানির সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয়।
ফলে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামাল আমদানি করতে না পারায় উৎপাদন বন্ধ করে কর্তৃপক্ষ।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১৯, ২০২৪ , ১:০৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।