সকল মেনু

রবিবার কমেছে ডিএসইর লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার, ২২ সেপ্টেম্বর মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের লেনদেন।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ শূন্য দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৬৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১১ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। রবিবার লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১০৯ টির, কমেছে ২৩৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৮ টি কোম্পানির বাজারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top