ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর কমেছে লেনদেন। কমেছে ২৯৯ কোম্পানির শেয়ারের লেনদেন। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩১ দশমিক ২৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২৬১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩০ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৩৩ দশমিক ৩৮ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৭২ টির, কমেছে ২৯৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৫ টি কোম্পানির বাজারদর।
শেয়ার করুন-
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৪ , ৭:১৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।