শিল্প উৎপাদন প্রবৃদ্ধিতে মন্দার কারণে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় অর্ধেকে নেমে তিন দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে। গত অর্থবছরের এপ্রিল-জুনে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এই প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮৮ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে কারখানার উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ, যা এক বছর আগে ছিল ১০ দশমিক ১৬।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য অনুযায়ী, এই সময়ে কৃষি উৎপাদন ও সেবা খাতের প্রবৃদ্ধিও কমেছে।
উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে চাপে থাকা দেশের অর্থনীতির প্রবৃদ্ধি এপ্রিল-জুন প্রান্তিকে নিম্নমুখী ছিল।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ২৮, ২০২৪ , ৬:৪৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।