ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে মঙ্গলবার, ২৯ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ০১৭ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৮ পয়েন্টে। এ সময়ে ডিএসইতে মোট ৩৪৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১২টি কোম্পানির, বিপরীতে ৫৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ২৯, ২০২৪ , ৫:৫৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।