পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির শেয়ার লেনদেন বুধবার, ২০ নভেম্বর রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে- তসরিফা ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ, এডভেন্ট ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ অটোকারস, বসুন্ধরা পেপার, ডরিন পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিকিউ বলপেন, খান ব্রাদার্স, মেঘনা সিমেন্ট, মুন্নু ফেব্রিক্স, শাশা ডেনিম, আনলিমা ইয়ার্ন, জিল বাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, রেনউইক যঞ্জেশ্বর, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউবস এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ১৯ নভেম্বর কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করবে। আর রেকর্ড ডেটের পর আগামী বৃহস্পতিবার, ২১ নভেম্বর কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ১৯, ২০২৪ , ৬:৫৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।