ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বুধবার, ২০ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশির ভাগ শেয়ারের দর। সেই সঙ্গে গতদিনের তুলনায় কমেছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৬০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে ৩৯৩ কোটি ০৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৮৫ লাখ ২৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টি কোম্পানির, বিপরীতে ১৮৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২০, ২০২৪ , ৫:৫১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।