সকল মেনু

বিদায়ী সপ্তাহে নিউলাইন ক্লোথিং দর পতনে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১২৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে নিউলাইন ক্লোথিং লিমিটেডের শেয়ারের দর পতন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৪ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯ টাকা ৭০ পয়সা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১১ দশমিক ১১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৪৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২ টাকা ৮০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিল, মেঘনা ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, গ্লোবাল হেভি ক্যামিকেল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top