সকল মেনু

সূচকের উত্থানে সোমবার লেনদেন চলছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে সোমবার, ০২ ডিসেম্বর লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ১৯৩ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১ হাজার ১৭৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ পয়েন্টে।

একই সময়ে ডিএসইতে ১৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৩ টির, কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top