সকল মেনু

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদেয়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ০৩ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, রবি আজিয়াটা লিমিটেড লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৪৮ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৪৮ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বীকন ফার্মার ৯ কোটি ২৯ লাখ টাকা, জিপিএইচ ইসপাতের ৬ কোটি ৮৯ লাখ টাকা, ফাইন ফুডসের ৬ কোটি ৬৪ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬ কোটি ৬৪ লাখ টাকা, খান ব্রাদার্সের ৬ লাখ ৫২ লাখ টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৫ লাখ ৭০ টাকা এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৫ কোটি ২ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top