সকল মেনু

বুধবার সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন

নতুন বছরের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার, ০১ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৭১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২১৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪১ পয়েন্টে অবস্থান করছে।

 বুধবার ডিএসইতে ৩৩০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মাঝে দর বেড়েছে ১৩১ টি কোম্পানির, কমেছে ১৮৫ টি এবং ৮০ টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top