গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৫০ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১০ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১০ শতাংশ।
এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: সিটি ব্যাংক লিমিটেডের ৯ কোটি ৪৩ লাখ টাকা, পূবালী ব্যাংকের ৮ কোটি ৯২ লাখ টাকা, ফাইন ফুডসের ৮ কোটি ৫৯ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ১৮ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮৭ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকো ৬ কোটি ৯১ লাখ টাকা এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৬ কোটি ৮৭ লাখ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।