সকল মেনু

রবিবার লেনদেন কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ। রবিবার, ১২ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ২০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৫৬ পয়েন্টে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১১৫৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ২২ পয়েন্ট কমে ১৯০৭ পয়েন্টে অবস্থান করছে।

রবিবার ডিএসইতে ৩৭১ কোটি ৬৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩২৪ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৯টি কোম্পানির, বিপরীতে ২৪২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top