সকল মেনু

মঙ্গলবার লেনদেন উত্থানে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার, ২১ জানুয়ারি লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০২ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৫ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৯২ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৫টি কোম্পানির, বিপরীতে ১৫৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top