প্রকাশ : জানুয়ারি ৩০, ২০২৫ , ৮:৫৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের থেকে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ৩৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ১৩৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৯০৩ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৯ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২০টি কোম্পানির, বিপরীতে ২১৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ৩০, ২০২৫ , ৮:৫৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।