সকল মেনু

সাপ্তাহিক দরপতনে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ২৬ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৫ টাকা ৬০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুডস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৭ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২ টাকা ৭০ পয়সা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনেটা পিএলসির শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮০ টাকা ২০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১৩ দশমিক ৫১ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১২ দশমিক ৭২ শতাংশ, সালভো কেমিক্যালসের ১২ দশমিক ১৩ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ফার্স্ট ব্যাংক গ্রোথ ফান্ড ১১ দশমিক ৮৪ শতাংশ, গ্লোডেন সন লিমিটেডের ১১ দশমিক ১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১০ দশমিক ৪৫ শতাংশ এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেড ১০ দশমিক ৩১ শতাংশ শেয়ার দর কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top