ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে বুধবার, ১১ ফেব্রুয়ারি লেনদেন কমেছে। সেই সাথে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০২ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮৯ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫২ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ০ দশমিক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩ টির, কমেছে ২০৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৭ টি কোম্পানির বাজারদর।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ১২, ২০২৫ , ৪:২৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।