ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে মঙ্গলবার, ১১ মার্চ লেনদেন কিছুটা বেড়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮২ টির, কমেছে ১৩৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৭ টি কোম্পানির বাজারদর।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১১, ২০২৫ , ৩:১২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।