সকল মেনু

পুঁজিবাজার উন্নয়নে সবাইকে একত্রে কাজ করতে হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, দেশের পুঁজিবাজার উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে একত্রে কাজ করতে হবে। অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে। রমজান আমাদের সংযমের যে শিক্ষা দিচ্ছে তা ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে।

ঢাকা ক্লাবে শুক্রবার ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিএমজেএফ’র সভাপতি গোলাম সামদানি ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার আলী আকবর, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ বলেন, আমরা আমাদের জীবনে রজমানকে কাজে লাগাবো। সংযমের সাথে আমাদের জীবনকে সাজাতে হবে। রমজানের শিক্ষাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হবো।

আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, আজ থেকে দুই যুগ আগেও গণমাধ্যমে অর্থনৈতিক বিষয়গুলো, বিশেষ করে পুঁজিবাজার সংক্রান্ত সংবাদ ও ফিচার তেমন গুরুত্ব পেত না। এখন প্রতিটি গণমাধ্যম পুঁজিবাজার ও অর্থনীতিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এটি আমাদের উন্নয়ন ও সুশাসনে বড় ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top