সকল মেনু

ডিএসইর লেনদেন পতনে বুধবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে বুধবার, ১৯ মার্চ লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেন।  এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৭ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ০ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪৮২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০ টির, কমেছে ১৮৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৯ টি কোম্পানির বাজারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top