সকল মেনু

বিদয়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদয়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২৪ কোটি ৮৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ১০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৭৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ০৮ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো শাইন পুকুর সিরামিকস, সান লাইফ ইন্স্যুরেন্স, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, এবিবি ফার্স্ট মিউচুয়া্ল ফান্ড এবং নাভানা ফার্মা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top