প্রকাশ : এপ্রিল ১২, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনে এসেছে নিউ লাইন ক্লোথিংস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সমাপ্ত সপ্তাহে নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ১৫ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস আলম ক্লোড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ১৩ দশমিক ৯০ শতাংশ। আর ১৩ দশমিক ২৪ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড ।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারী, ফু ওয়াং ফুডস, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস, হামিদ ফেব্রিকস, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং সার্ফ ইন্ডাস্ট্রিজ।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ১২, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।