প্রকাশ : এপ্রিল ২৬, ২০২৫ , ৮:০২ অপরাহ্ণ
শেয়ার করুন-
বিদেয়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৩৭ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৯৮ শতাংশ।
লেনদেনে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৮২ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাহজিবাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিক্স, ফাইন ফুডস, এসিআই, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং লাভেলো।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ২৬, ২০২৫ , ৮:০২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।