প্রকাশ : এপ্রিল ৩০, ২০২৫ , ৬:০৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বুধবার, ৩০ এপ্রিল লেনদেন শেষ হয়েছে। সেই সাথে সামান্য বেড়েছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮২২ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯১ কোটি ০৭ লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮ টির, কমেছে ১৭৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬২ টি কোম্পানির শেয়ারদর।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ৩০, ২০২৫ , ৬:০৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।