সকল মেনু

পুঁজিবাজার খোলা থাকবে দুই শনিবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন সরকারি ছুটি। দেশের পুঁজিবাজারেও এসময় লেনদেন বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটির সমন্বয়ে ঈদের আগে দুই শনিবার যথাক্রমে ১৭ মে এবং ২৪ মে পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পুঁজিবাজারের ছুটিও বৃদ্ধি করা হয়েছে। আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) পুঁজিবাজার বন্ধ থাকবে। এছাড়া ঈদ-উল-আজহার ছুটির শেষে ১৫ জুন নিয়মিত সময়সূচী অনুসারে পুঁজিবাজার চালু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top