সকল মেনু

সিএসই-৩০ ও সিএসই-৫০ সূচক সমন্বয়

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের দুটি প্রধান সূচক—সিএসই-৩০ এবং সিএসই-৫০—সমন্বয় করেছে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স বিবেচনায়। সূচক দুটির সর্বশেষ পরিবর্তন আগামী ২১ ও ২২ মে থেকে কার্যকর হবে।

সিএসই-৩০ সূচক থেকে ৫ টি কোম্পানি বাদ দেওয়া হয়েছে, আর নতুন করে ৫ টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূচকে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো: বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ক্রাউন সিমেন্ট, আইটি কনসালট্যান্টস, সেনা ইন্স্যুরেন্স এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে বাদ পড়েছে আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক এশিয়া, লাফার্জহোলসিম বাংলাদেশ ও মতিন স্পিনিং মিলস।

সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত মূলধন সিএসই’র মোট বাজার মূলধনের প্রায় ৩১.৪৬ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৩৭.১৯ শতাংশ।

এছাড়া, সিএসই-৫০ সূচকেও চারটি কোম্পানিকে অন্তর্ভুক্ত এবং চারটিকে বাদ দেওয়া হয়েছে। নতুন অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। আর বাদ পড়েছে বিকন ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস, অরিয়ন ফার্মা এবং সি পার্ল রিসোর্ট।

সিএসই-৫০ সূচকে থাকা কোম্পানিগুলোর সম্মিলিত মূলধন সিএসই’র মোট বাজার মূলধনের ৭০.৪৭ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৭০.৩০ শতাংশ।

সূচক পুনর্গঠনের এই উদ্যোগ বাজারে প্রতিনিধিত্বশীল কোম্পানিগুলোর কার্যক্রম আরও স্বচ্ছ ও সঠিকভাবে প্রতিফলনের লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএসই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top