সকল মেনু

ডিএসইর লেনদেন উত্থানে মঙ্গলবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার, ২০ মে লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯৫ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৯৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১১ টির, কমেছে ১০৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৫ টি কোম্পানির শেয়ারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top