সকল মেনু

‘ব্যাংকে ঝুঁকি আসার আগেই ব্যবস্থা নেয়া হবে’

‘বাংলাদেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং শীর্ষ ব্যবস্থাপনাকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন ও সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনার লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতির পরিবর্তে ‘ওয়াচ অ্যান্ড অ্যাক্ট’ নীতি অনুসরণ করবে। এর অর্থ হলো, ঝুঁকি আসার আগেই তা শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

কর্মশালায় ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী বলেন, নতুন এই পদ্ধতিকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হিসেবে অভিহিত করেন। তিনি তথ্যের স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ‘জিরো টলারেন্স’ নীতি থাকবে মর্মে সবাইকে অবহিত করেন।

ডেপুটি গভর্নর কবির আহাম্মদ বলেন, সীমিত সম্পদকে সঠিক ও কার্যকরভাবে ব্যবহার করতে হবে।

কর্মশালায় অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবদুর রব ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে একটি উপস্থাপনা দেন। এ বিষয়ে আলোচনা করেন গভর্নরের দুই উপদেষ্টা সাবেত ইবনে সিদ্দিকী ও আহসান উল্লাহ।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম প্রমুখ কর্মশালায় বক্তব্য দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top