আপডেট : মে ২৯, ২০২৫ , ৭:১১ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঈদুল আজহার ছুটি বিবেচনায় নিয়ে মে মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ১৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও ঈদের ১০ দিনের ছুটি থাকায় সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার, ২৯ মে কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, মে ২০২৫ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ জুনের পরিবর্তে ১৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, ২৩ শতাংশ হার্ড কপি জমা দেয়। সব মিলিয়ে প্রায় ৪ লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে বলে জানা গেছে।
শেয়ার করুন-
আপডেট : মে ২৯, ২০২৫ , ৭:১১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।