সকল মেনু

বিএসইসির যুগ্ম পরিচালক মনির হোসেন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যুগ্ম পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালকের (উপসচিব) দায়িত্ব পালন করছেন।

গত ১ জুন (রোববার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি আগামী ১৮ জুনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ১৮ জুন অপরাহ্ণ হতে তাৎক্ষণিক অবমুক্ত হবেন (স্ট্যান্ড রিলিজ)। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানতে চাইলে বুধবার (৪ জুন) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বিএসইসিতে যুগ্ম পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন হাতে পেয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top