সকল মেনু

ডিএসইর লেনদেন কিছুটা কমেছে সোমবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে সোমবার, ৩০ জুন লেনদেন কিছুটা কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ শূন্য দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ শূন্য দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০ টির, কমেছে ২০৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৫ টি কোম্পানির বাজারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top