সকল মেনু

ডিএসইর লেনদেন পতনে রোববার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে রোববার, ১০ আগস্ট লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানি ও ফান্ডের শেয়ার বা ইউনিটের দর। তবে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৭ দশমিক ০৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫১ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩১ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

রোববার ডিএসইতে ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭০৬ কোটি ৪০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯ টি কোম্পানির, বিপরীতে ২৪৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top