সকল মেনু

ডিএসইর লেনদেন বেড়েছে সোমবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে সোমবার, ১৮ আগস্ট বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৯ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৮ কোটি ১৫ লাখ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪২ টির, কমেছে ৯৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৪ টি কোম্পানির বাজারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top