সকল মেনু

বুধবার লেনদেন কমেছে ডিএসইর

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে বুধবার, ২০ আগস্ট কমেছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩১ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেন হওয়া ৪০৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪ টির, কমেছে ২২৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫১ টি কোম্পানির বাজারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top