সকল মেনু

দুই ব্যাংকের বন্ড ইস্যুর অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ ব্যাংকের বন্ড ইস্যু করার প্রস্তাব ট্রাস্টি সনদ জমা দেওয়ার শর্ত সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯৭৪তম কমিশন সভা অনুষ্ঠিত হয়।

যমুনা ব্যাংক পিএলসি: নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। রেফারেন্স রেটের সাথে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ হয়ে বন্ডটির কুপন রেট নির্ধারিত হবে।

জানা গেছে, আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেট এই বন্ডটির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এ বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ০৫ লাখ টাকা

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-২ মূলধনের ভিত্তি আন্ডার ব্যাসেল III শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

বন্ডটি অল্টার্নেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

পূবালী ব্যাংক পিএলসি: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) ৫০০ কোটি টাকা মূল্যের আন-সিকিউর্ড, নন-কনভার্টিবল, রি-ডীমেবল, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন করেছে। যার রেফারেন্স রেটের সাথে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ হয়ে বন্ডটির কুপন রেট নির্ধারিত হবে।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান হয়েছে, এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে এবং এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ৫ লাখ টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে পূবালী ব্যাংক পিএলসি-এর বেসেল–৩ অনুযায়ী টায়ার–২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

এছাড়াও উক্ত বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top