ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যদিয়ে রোববার, ৫ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে গত কার্যদিবসের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে।
রোববার ডিএসইতে ৬১৯ কোটি ২৮ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৯৬ কোটি ৮০ লাখ ৪২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৩টি কোম্পানির, বিপরীতে ১৪৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ৫, ২০২৫ , ৩:৩৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।