ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে রবিবার, ১২ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে তিন শতাধিক শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৮১ পয়েন্টের বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮১ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০২ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৯ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১১১৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৪ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।
রবিবার ডিএসইতে ৫৪২ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩০ কোটি ১৮ লাখ ০৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৭টি কোম্পানির, বিপরীতে ৩১১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১২, ২০২৫ , ৩:২৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।