সকল মেনু

ডিএসইর লেনদেন কমেছে রোববার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে রোববার, ১৯ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩১৪ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। সেই সাথে আজও টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৫ দশমিক ০৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৯ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।

রোববার ডিএসইতে ৪৪২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৫০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির, বিপরীতে ৩১৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top