ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় বুধবার, ২২ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে কমেছে লেনদেন পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯৪ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১০৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার, ২২ অক্টোবর ডিএসইতে ৩৫৫ কোটি ০৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ০১ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, বিপরীতে ১৭৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
আপডেট : অক্টোবর ২২, ২০২৫ , ৫:৫৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।