সকল মেনু

ডিএসইর লেনদেন কমেছে সোমবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে সোমবার, ২৭ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ১২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৫৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮১টি কোম্পানির, বিপরীতে ২৬০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top